বিনোদন খবর

কারিনা আমার মা: রোহিত

মিডিয়ার সবার আগ্রহ যখন অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুরকে নিয়ে। ঠিক তখনই টাইমস অফ ইন্ডিয়া খবর দিলো, বাস্তবে বিয়ের আগেই ‘মা’ হয়েছেন কারিনা।

তবে অবাক হওয়ার আগেই আরো পড়ুন, যেনতেন শিশু নয়, একেবারে প্রাপ্তবয়স্ক এক পুত্রের মা কারিনা। সম্প্রতি জুম টিভির সঙ্গে এক আলাপচারিতায় এমন কথা জানিয়েছেন ‘তার ছেলে’ পরিচালক রোহিত শেঠি।

ওই আলাপচারিতায়, চেন্নাই এক্সপ্রেস সিনেমার জন্য কারিনার সাইনের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিলো রোহিতকে। উত্তরে তিনি বলেন, ‘কারিনা আমার মা। আমি তাকে বলেছি, আমি যাই করিনা কেন; আমার চিত্রনাট্য তাকে ঘিরে। আর পরবর্তী প্রজেক্ট সম্পর্কে আমি আগেই জানিয়েছি তাকে। তিনিও ভালো করেই জানেন আমাকে। কোথায় শুটিং করবো, আর কি করতে চাচ্ছি। তিনি সবসময় খোঁজখবর রাখেন আমার।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/তুষার/ওএস/এইচবি/জুলাই ২৮/১২