চ্যানেল আই সেরা কণ্ঠ ২০০৮-এর চ্যাম্পিয়ন ঝিলিক জানিতা আনছেন তার দ্বিতীয় একক অ্যালবাম। নাম ঠিক না হওয়া এই অ্যালবামটিতে থাকছে ৯টি গান।
মেলোডি, রক ও হিপহপ ধাঁচের এই অ্যালবামটির গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন, ফয়সাল রাব্বিকিন ও মিথিলা ইবরার। আর অ্যালবামটির সুর ও সঙ্গীত আয়োজনে রয়েছেন ইবরার টিপু, মাহমুদ সানি, সন্ধি ও সুজিত সরকার।
ঝিলিকের প্রথম একক ‘আমার কি দোষ’ বাজারে এসেছিলো ২০০৯ সালে। দ্বিতীয় একক আসতে এই দীর্ঘ সময় নেওয়ার কারণ প্রসঙ্গে ঝিলিক বলেন, আমার লেখাপড়ার কারণেই তৃতীয় এককের কাজের এই বিলম্ব। এই সময়ের মধ্যে আমি এসএসসি পাস ও এইচএসসি পরীক্ষা দিয়েছি। যে কারণে অ্যালবামের কাজে দেয়ার মতো সময় হয়ে ওঠেনি।
ইতোমধ্যেই ৯০ ভাগ কাজ শেষ হয়েছে অ্যালবামটির। বাকি কাজ তাড়াতাড়িই শেষ করা হবে বলে জানান ঝিলিক।
অ্যালবামটি ঈদকে সামনে রেখে বাজারে আনা হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মেহেদী/ওএস/এইচবি/১৯ জুন/১২