দর্শকদের ভালোলাগার সঙ্গে থাকতে চাই: শামীম শাহেদ

গ্লিটজ: বাংলাভিশনের অনুষ্ঠানমালায় আমরা বেশ কিছু ধারাবাহিক নাটক দেখছি। কোনো কোনো নাটক শততম পর্ব বা তারও বেশি পর্বের মাইলফলক অতিক্রম করেছে। দর্শক সাড়া কেমন পাচ্ছেন?

শামীম শাহেদ: টেলিভিশন চ্যানেলের জন্য যে কোন ভাবনা ভাবলে, তা ফলপ্রসু করতে এক থেকে দেড় বছর লাগে। আমরা দেড় বছর আগে যে ভাবনা ভাবলাম, সেটাই কাজে পরিণত করতে আমাদের দেড় বছর লেগে গেছে। এর ফলাফল হচ্ছে হাড়কিপ্টা, লংমার্চ, আরমান ভাই, লেডিসফার্স্ট। এই নাটকগুলো আমাদের গত দেড় বছরের ফলাফল। এই ফলটা পেতে সময় লাগে। এই পরিকল্পনা এখনো অব্যাহত আছে। সামনে আরো কয়েকটি ধারাবাহিক আমরা দর্শকদের উপহার দেবো। যেগুলো তাদের নিজ গুণেই আলাদা হবে।

গ্লিটজ: এক্ষেত্রে গুলশান অ্যাভিনিউ নিয়ে কিছু অভিযোগ আছে যা অন্য একটি দেশের ডেইল সোপের অনুকরণে তৈরি করা হয়েছে। এ নিয়ে আপনার মত কি?

শামীম শাহেদ: এই অভিযোগের প্রেক্ষিতে আমি কোনো প্রতিবাদ করতে চাই না। কারণ এটা খুবই যৌক্তিক অভিযোগ। আমরা এই বিষয়টি নিয়েও জোর দিয়ে ভাবছি। তবে আমরা দর্শকদের হয়ে আরো একটি বিষয় নিয়ে ভাবছি। তা হল দর্শকরা বিজ্ঞাপনের চাপে অনুষ্ঠান উপভোগ করতে পারেন না।  যে কারণে আমরা এক ঘণ্টার চাঙ্ক করলাম লংমার্চ । এ নিয়েও দর্শক প্রতিক্রিয়া নিয়ে খুবই চিন্তায় ছিলাম; তারা বিষয়টিকে কিভাবে নেবেন। এখানে আমাদের ব্যবসা কিভাবে? দেখলাম দর্শক বিষয়টি পছন্দও করছে এবং বিজ্ঞাপন দাতারাও এটি ভালোভাবেই মেনে নিলেন। ফলে নতুন পরিকল্পনায় বিজ্ঞাপন নিয়ন্ত্রিত করে টেলিভিশন চ্যানেল দেখানোর চেষ্টা আমরা অব্যাহত রাখবো।

গ্লিটজ: অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে আরো নতুন কি পরিকল্পনা আছে আপনাদের?

শামীম শাহেদ: আমরা সামনে ইভেন্ট ও রিয়েলিটি শো করতে যাচ্ছি। এর মধ্যে গানের অনুষ্ঠান, গেইম শো ইত্যাদি থাকবে। সেই ধারাবাহিকতায় আগামী বছর আমাদের নিজস্ব ৪-৫ টি নতুন অনুষ্ঠান দেখা যাবে। এর আগে অবশ্য আমরা যে ইভেন্ট বা রিয়েলিটি শো করেছি সেগুলোর কোনোটাই আমাদের নিজেদের শো ছিলো না। এই অর্থে আমি বলছি, এর আগের শোগুলোতে আমরা পুরোপুরি যুক্ত ছিলাম না। এতোদিন আমরা চারপাশের শোগুলো নিয়ে একধরনের সার্চ করেছি। এবারে আমরা নিজেরা শো করতে যাচ্ছি। যেগুলো অবশ্যই গতানুগতিকতার বাইরে হবে এবং দর্শক এইসব শো থেকে বিনোদন পাবেন বলে আশা করছি।

গ্লিটজ: আপনারা কি ধরনের রিয়েলিটি শো করতে যাচ্ছেন?

শামীম শাহেদ: মানুষ যা ভাবেন না, তা দেখতে পছন্দ করেন। যা তার ধারণার বাইরে, সেটাই তারা দেখতে চান। এই ধারণা থেকে আমি বলবো, বাংলাভিশন এমন কিছু করবে, যা তারা আগে দেখেননি। এর উদাহরণ হিসেবে বলা যায়, আমার আমি যখন অপি করিম করলেন তখন অনুষ্ঠানটি জনপ্রিয় হবার কারণ ছিলো, সেখানে অতিথিদের সাধারণের বাইরে কিছু প্রশ্ন করা হত। ফলে তা আলোচিত হলো। আসলে আমরা নতুন ধরনের কিছু করতে চাই। আবার আমি এখন কি করব যেভাবে জনপ্রিয়তা পেয়েছে, তা কিন্তু তার স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণেই।

গ্লিটজ: এ চ্যানেলটি ২০১১ সালে প্রথম একটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে। এখন থেকে কি সিনেমার সঙ্গে সম্পৃক্ততা আরো নিয়মিত হবে?

শামীম শাহেদ: ২০১১ তে আমরা মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘টেলিভিশন’-এর মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছি। তবে আমরা নিজেরাই সিনেমা প্রযোজনা করার পরিকল্পনা করেছি। আগামীতে আমরা তিনটি সিনেমা তৈরি করবো। একটি মুক্তিযুদ্ধের গল্প ভিত্তিক, আরেকটি দেশের কোনো একজন সেরা ব্যক্তিত্বকে নিয়ে যিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন এবং আরেকটি হলো আরমান ভাই

| More
Page: 1 , 2 , 3