গোখরো সাপ গলায় পেঁচিয়ে নাচতে হয়েছিলো: হুমায়রা হিমু

ভালোবাসা দিবসে একুশে টেলিভিশনে প্রচারিত হবে ‘স্বপ্নীল প্রেম’ নাটকটি। এতে অভিনয় করেছেন হুমায়রা হিমু। আজকের দুর আলাপনে তারকা হুমায়রা হিমু।
স্বপ্নীল প্রেমে কাজ করে কেমন লেগেছে?
নাটকটি বেশ মজার। ভিন্ন ভিন্ন তারিখের নানা ঘটনা নিয়ে তৈরি। প্রথম যেদিন নাটকটির শ্যুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াই সেদিন একটি গানেরও দৃশ্যায়ন করা হয়েছিলো। পুরো নাটকটির প্রত্যেকটি দৃশ্যায়নেই অনেক আনন্দ পেয়েছি। মিলন ভাইয়ের বিপরীতে কাজ করতে গিয়েও আমি নতুন কিছু শিখেছি।
নতুন কোন কোন নাটকে অভিনয় করছেন?
আমি অনেকগুলো নাটকেই একসাথে কাজ করছি। তার মধ্যে কিছু এক ঘন্টার বিশেষ নাটক আর বেশ কিছু সিরিয়ালও আছে। রঙের দুনিয়া নাটকটি তো ইতিমধ্যে প্রচারিতই হচ্ছে। কায়সার আহমেদের অবগুন্ঠন নাটকটিতে কাজ করছি। আর সামনে আরো কিছু ভালো কাজ করবো বলেই আশা করছি।