আড়ি পেতে

অক্ষয়ের তিন সিনেমা থেকে নার্গিস বাদ

হরি ওম প্রোডাকশনস-এর সঙ্গে তিন সিনেমার জন্য চুক্তি হয়েছিলো রকস্টার খ্যাত অভিনেত্রী নার্গিস ফাখরির, এমনটাই শোনা যাচ্ছিলো এতোদিন। কিন্তু অভিনেতা অক্ষয় কুমারের এই প্রযোজনা প্রতিষ্ঠান নাকি সেই চুক্তি বাতিল করছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সূত্র জানিয়েছে, সেই চুক্তির আওতায় প্রথমত খিলাড়ী ৭৮৬ সিনেমায় নার্গিসকে নেওয়া হয়েছিলো অসিনের বদলে। সেই সঙ্গে ওই তিন সিনেমার জন্য হরি ওমের সঙ্গে নাকি আগেই চুক্তি হয়েছিলো বৃটিশ-আফগান মডেল মাশার সঙ্গে।

ফ্যাশন দুনিয়ার নতুন মুখ মাশা এখন তার ঘাঁটি গেড়েছেন মুম্বাইতে। কিছুদিন আগের ধারণা ছিলো, অক্ষয় সম্ভবত তার নতুন মিশনেই মাশার নাম ঘোষণা করবেন। বলিউডি দুনিয়ায় নতুনদের পরিচিত করানোয় অক্ষয় পটু। এর আগে সোনাক্ষী সিনহা ও ক্যাটরিনা কাইফের পরিচিতির পেছনে অবদান রেখেছেন তিনি।

উল্লেখ্য, এই খবর পাওয়া পর্যন্ত রকস্টার-এর পরে আর কোনো সিনেমা হাতে নেই নার্গিসের।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/তুষার/রাশা/ওএস/এইচবি/জুন ৩০/১২

| More
Page: 1