আড়ি পেতে

বিগ বস-এ কিম কার্দাসিয়ান!

পামেলা অ্যান্ডারসন, সানি লিওনের পর এবার বিগ বস ৬ -এর অন্যতম প্রতিযোগী হতে যাচ্ছেন কিম! খবর জিনিউজ-এর।

সূত্র জানিয়েছে, অক্টোবর মাস থেকে শুরু এই রিয়ালিটি শোয়ের জন্য তিনি প্রায় সাড়ে ৩ মাস ভারতীয় খাবার খাবেন। যদিও কিছুদিন আগে টুইটারে ভারতীয় খাবারকে ‘ডিসগাস্টিং’ বলেছিলেন তিনি।

এন্ডেমল ইন্ডিয়ার সিইও দীপক ধর অবশ্য এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি। তবে বিগ বস -এর পরবর্তী সেশনের জন্য ইতোমধ্যেই বিদেশি অতিথিদের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন দীপক।

বিয়ের মাত্র ৭২ দিনের মাথায় ক্রিস হাম্ফ্রিসের সঙ্গে বিয়েবিচ্ছেদের জন্য আবেদন করে বিতর্কের শিরোনাম হন মার্কিন টিভি তারকা কিম। আর বিগ বস -এর মাধ্যমে পরিচিত সানি লিওনের বলিউডি অভিনেত্রী বনে গেছেন ইতোমধ্যে। এছাড়া সেই পথ ধরে আরো অনেকের চেষ্টার কথাও শোনা যায় ভারতীয় মিডিয়ায়।



বিডিনিউজটোয়েন্টিফোরডকম/তুষার/রাশা/ওএস/জুন ১৯/১২

| More
Page: 1