বিয়ের মাত্র ৭২ দিন পরেই বিয়েবিচ্ছেদ এবং সেই বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই আবার নাকি গাঁটছড়া বাঁধার পথেই হাঁটছেন রিয়ালিটি টিভি স্টার কিম কারদাশিয়ান। কারদাশিয়ান তার প্রেমিক কেনি ওয়েস্টের সঙ্গে বাগদানের কাজটিও এর মধ্যেই সেরে ফেলেছেন -এমন খবরে মুখরিত এখন হলিউড পাড়া। জানালো ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
সূত্র জানিয়েছে, এ মাসের শুরুতেই নাকি বাগদানের কাজটি সেরে নেন কারদাশিয়ান-ওয়েস্ট জুটি। এ ব্যাপারে কিম কারদাশিয়ানের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, ‘কেনি ওয়েস্ট বিয়ের প্রস্তাব দেয়ার সঙ্গে সঙ্গেই তাকে হ্যাঁ বলেন কারদাশিয়ান।’
উল্লেখ্য, গত বছরের ২০ অগাস্টেই বাস্কেটবল খেলোয়ার ক্রিস হামফ্রিসকে বিয়ে করেছিলেন কারদাশিয়ান। কিন্তু বিয়ের মাত্র ৭২ দিনের মাথায় বিয়েবিচ্ছেদ হয়ে যায় তাদের।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জায়েদ/এসএন/ওএস/এইচবি/এপ্রিল ২৯/১২