এবারের বই মেলায় বিনোদন তারকারা

একুশে বইমেলা নিয়ে সাধারণ লেখকরা যেমন দিনরাত খেটে খুটে বই বের করেন, তেমনি এই মেলায় নিজেদের লেখা নিয়ে হাজির হন বিনোদন ভুবনের তারকারাও। এদের মধ্যে আছেন যেমন স্ক্রীপ্ট রাইটাররা, তেমনি আছেন অভিনেতা পরিচালক আর গানের মানুষেরাও। এবারের প্রতিবেদনটি তৈরি করা হয়েছে এবারের একুশে বইমেলাতে যেসব বিনোদনের মানুষের বই বেরুচ্ছে সে সবের খোঁজ- খবর নিয়েই।

abul-hayatঅভিনেতা এবং পরিচালক পরিচিতির বাইরেও লেখক হিসেবে সুপরিচিত আবুল হায়াত অনেকদিন ধরেই। আর এই অভিনেতা- পরিচালক ও কলাম লেখকের উপন্যাস প্রকাশিত হচ্ছে এবারের বইমেলায়। ‘পলাতক’ আর ‘মোহর’ নামের দুটি উপন্যাস বেরুচ্ছে তার। বই দুটি প্রকাশ করছে অনন্যা প্রকাশনী। আর সপ্তাহান্তে পত্রিকার পাতায় লেখা তার কলাম ‘এসো নীপবনে’ও  আসবে এই বইমেলায়। নাটকের এত ব্যস্ততার মধ্যেও নিয়মিত লেখালেখি প্রসঙ্গে আবুল হায়াত বললেন, ‘লিখে নিজের মনোভাব প্রকাশ করলে মানসিক শান্তি পাওয়া যায়। এই প্রবীণ অভিনেতা জানিয়েছেন, তার নিজের লেখা প্রথম বই এসেছিলো ’৯২ সালে ‘উত্তর শান্তি’ নামে।

 

 

 

dilaraঅভিনেত্রী দিলারা জামানের লেখা দুটি বই প্রকাশিত হবে এবারের বইমেলা উপলক্ষে। একটি হলো ‘গল্প সমগ্র’। এতে ষাটের দশক থেকে শুরু করে আশির দশক পর্যন্ত তার মোট ৩০টি গল্প স্থান পেয়েছে। অন্যটি ‘জীর্ণ পাতা যাবার বেলা’। এই বইতে তিনি তুলে ধরেছেন তার অভিনয় এবং ফেলে আসা জীবনের স্মৃতিময় অধ্যায়গুলো।

Page: 1 , 2 , 3