এক দশক পরে জাকির হুসেন হরিহরণ

Hariharan0206a

৬ ফেব্রুয়ারি দিল্লী ফেস্টিভ্যাল ২০১০ উপলক্ষে ঐতিহাসিক পুরানা কিল্লায় লাইভ কনসার্ট করতে যাচ্ছেন প্রখ্যাত গজল শিল্পী, প্লে ব্যাক সিংগার আর ভারতের ফিউশন মিউজিকের অন্যতম প্রবর্তক হরিহরণ। সঙ্গে থাকছেন তবলার কিংবদন্তী উস্তাদ জাকির হুসেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, হরিহরণ তার এক সাম্প্রতিক সাক্ষাতকারে বলেছেন ‘প্রায় ১০ বছর পরে জাকিরের সঙ্গে গাইবো। ওর সঙ্গে শেষ যে কনসার্টটা করেছিলাম, সেটি ছিলো আমার গজল অ্যালবাম ‘হাজির’। আমি নিশ্চিত যে এবারেও আমরা একটা দারুণ অনুষ্ঠান করবো।’

Page: 1 , 2 , 3