৪৭ ছবিতে বছর পার

২০১১ সালে বাংলাদেশে মোট ছবি মুক্তি পেয়েছে ৪৭টি। এর মধ্যে ১৩টি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ১১টি ছবিতে কেন্দ্রী নারী চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। মিশা শওদাগর ২১টি কেন্দ্রীয় খল চরিত্রে অভিনয় করে শীর্ষে রয়েছেন। সিনিয়র শিল্পীদের মধ্যে ৪টি ছবিতে অভিনয় করে শীর্ষে আছেন ববিতা। আর পরিচালনার ক্ষেত্রে ৩টি ছবি নির্মাণ করে শীর্ষে আছে যুগ্ম পরিচালক শাহীন-সুমন।


বছরে ২১ ছবির অভিনেতা মিশা সওদাগর

২০১১ সালে সর্বাধিক ছবিতে অভিনয় করেছেন খল অভিনেতা মিশা সওদাগর। এ বছর তার অভিনীত ২১টি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো মায়ের জন্য পাগল, ওয়ান্টেড, মনের জ্বালা, অন্তরে আছো তুমি, দারোয়ানের ছেলে, বন্ধু তুমি শত্রু তুমি, কোটি টাকার প্রেম, তোর কারণে বেঁচে আছি, টাইগার নাম্বার ওয়ান, একবার বলো ভালবাসি, জান কোরবান, আমার পৃথিবী তুমি, গরিবের ভাই, অংক, চম্পা রাণীর আখড়া, গার্মেন্টস কন্যা, মনের ঘরে বসত করে, প্রিয়া আমার জান, কিং খান, পিতা পুত্রের গল্প এবং আদরের জামাই।

সিনিয়র শিল্পদের মধ্যে শীর্ষে ববিতা
এ বছর সিনিয়র শিল্পীদের মধ্যে ৪টি ছবিতে অভিনয় করে শীর্ষে অবস্থান করছেন ববিতা। ৩ ছবি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজ্জাক, আলমগীর, সুচরিতা ও দিতি। ২টি করে ছবি মুক্তি পেয়েছে এমন সিনিয়র শিল্পীর তালিকায় আছেন সোহেল রানা, উজ্জল, নূতন এবং অরুণা বিশ্বাস। ববিতার ৪টি ছবি হলো মনের জ্বালা, অন্তরে আছো তুমি, মায়ের জন্য পাগল ও কে আপন কে পর।

কেন্দ্রীয় চরিত্রের শীর্ষ শিল্পী শাকিব-অপু
শাকিব খান ‘নায়ক’ হিসেবে ২০১১ সালেও সর্বাধিক ছবিতে অভিনয় করেছেন। এ বছর শাকিব খান অভিনীত ১৩টি ছবি মুক্তি পেয়েছে। ৯ ছবি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কাজী মারুফ। ৫ ছবি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইমন। ৪ ছবি নিয়ে এরপরের অবস্থানে ডিপজল ও রিয়াজ। ৩ ছবি নিয়ে পরের অবস্থানে আমিন খান ও জায়েদ খান। ২ ছবি মুক্তি পেয়েছে সম্রাটের। ১টি করে ছবি মুক্তি পেয়েছে মান্না, রুবেল , ফেরদৌস , অনন্ত, বাপ্পারাজ , আলেকজান্ডার বো, নিলয় আলমগীর।

শাকিব খান অভিনীত ছবিগুলো হলো ‘মনের জ্বালা’, ‘অন্তরে আছো তুমি’, ‘মাটির ঠিকানা’, ‘কোটি টাকার প্রেম’, ‘তোর কারণে বেঁচে আছি’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘একবার বলো ভালবাসি’, ‘জান কোরবান’, ‘মনের ঘরে বসত করে’, ‘প্রিয়া আমার জান’, ‘কিং খান’, ‘বস নাম্বার ওয়ান’ ও ‘আদরের জামাই’।

অপরদিকে ১১টি ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করে শীর্ষে অবস্থন করছেন অপু বিশ্বাস। ৯ ছবি নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সাহারা। ৫টি করে ছবি মুক্তি পেয়েছে পূর্ণিমা ও নিপুণের। ৩টি করে ছবি মুক্তি পেয়েছে মৌসুমী ও রেসীর। ২টি করে ছবি মুক্তি পেয়েছে সিমলা ও রুমানার।

অপু বিশ্বাস অভিনীত ছবিগুলো হলো ‘মনের জ্বালা’, ‘অন্তরে আছো তুমি’, ‘কোটি টাকার প্রেম’, ‘জান কোরবান’, ‘একবার বল ভালবাসি’, ‘মনের ঘরে বসত করে’, ‘প্রিয়া আমার জান’, ‘কিং খান’, ‘কে আপন কে পর’ ও ‘আদরের জামাই’।

সব চেয়ে বেশি ছবির পরিচালক শাহিন-সুমন

যুগল পরিচালক শাহিন-সুমন ২০১১ সালে ৩টি ছবি পরিচালনা করে সর্বাধিক ছবির পরিচালকের তালিকায় আছেন। তাদের পরিচালিত ছবি ৩টি হলো টাইগার নাম্বার ওয়ান, অংক এবং কে আপন কে পর। ২টি করে ছবি বানিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ৫ জন পরিচালক। এরা হলেন স্বপন চৌধুরী (চম্পা রানীর আখড়া ও নিষিদ্ধ রাস্তা), পিএ কাজল (অন্তরে আছো তুমি ও গরীবের ভাই), এমবি মানিক (তোর কারণে বেঁচে আছি ও জান কোরবান), রকিবুল আলম রকিব (নষ্ট জীবন ও দারোয়ানের ছেলে) এবং রাজু চৌধুরী (অস্ত্র ছাড়ো কলম ধরো) ও (প্রিয়া আমার জান)। এ ছাড়াও ১টি করে ছবি নির্মাণ করেছেন ৩৪ জন পরিচালক।




বিডিনিউজটোয়েন্টিফেরডটকম/টিএল/মিন্টু/এইচবি/ডিসেম্বর ৩১/১১

| More
Page: 1