মায়াবী আকাশ নীল
প্রযোজনা প্রতিষ্ঠান ‘রিঙ্গার’-এর প্রযোজনায় বাজারে এসেছে শিল্পী সফিকের প্রথম একক গানের অ্যালবাম ‘মায়াবী আকাশ নীল’। প্রতিষ্ঠিত গীতিকার দেওয়ান আরজুদা শরফের কথায় অ্যালবামের টাইটেল গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন নাজমুন মুনীরা ন্যান্সি। অ্যালবামের অন্যান্য গান শুনতে পাবেন- ‘এবং আমি’, ‘নাঠাই ছেঁড়া ঘুড়ি’, ‘ময়না গো’, ‘ও মেয়ে শোন’, ‘চাঁদ জোছনা’, ‘মা’ ইত্যাদি শিরোনামে।
নকশী কাঁথার মাঠ
শিল্পী কিরণ চন্দ্র রায়ের গাওয়া গানের সংকলন ‘নকশী কাঁথার মাঠ’। সংকলনটি সাজানো হয়েছে ১০টি গান দিয়ে। এর মধ্যে আছে পরবাসী হইয়া রে, আর কি ফিরে পাব, পোষা পাখি উড়ে যাবে, দু’দিনের দুনিয়ায়, এই পৃথিবী যেমন আছে, আমি জানিতে চাই দয়াল তোমার, নকশী কাঁথার মাঠে, নিজে গেয়ে নিজেই শুনিস, ভাব না জেনে পিরীত এবং জীবন ভরে ধরে গেলি।
শিল্পী সালমার ফোক অডিও এ্যালবাম প্রেমের জানাযা। এ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ। এটি বাজারে পাওয়া যাচ্ছে লেজার ভিশন-এর ব্যাণারে।