জুলাই মাসে ৯টি রবীন্দ্রসঙ্গীত নিয়ে কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার ‘ভোরের আকাশ’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশিত হবে। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন প্রত্যুষ ব্যানার্জি। কলকাতা থেকে স¤প্রতি অ্যালবামের কাজ শেষ করে ফিরেছেন তিনি।
বন্যা বলেন, কিছুদিন আগে কলকাতায় গিয়ে অ্যালবামটির কাজ করেছি। আগামী মাসে অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছে আছে। এতে আমার পছন্দের কিছু গান স্থান পেয়েছে।
বন্যা আরো বলেন, অ্যালবামটি প্রকাশ করবে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এইচএমভি। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে আছে ওঠো ওঠোরে, মোর প্রভাতের এই প্রথম ক্ষণে, তোমার সুর শুনায়ে, শুভ নবশক্সখ, যদি প্রেম দিলে না প্রাণে এবং ওই পোহাইল তিমির রাত্রি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/রাশা/ওএস/এইচবি/জুন ০৪/১২