আরটিভির সাপ্তাহিক ফনোমিউজিক্যাল অনুষ্ঠান ‘ওয়াল্টন ঘরে ঘরে উৎসব’। অনুষ্ঠানটির এবারের পর্বে থাকছেন সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস। দর্শকদের সঙ্গে সরাসরি কথোপকথনের পাশাপাশি তিনি শোনাবেন জনপ্রিয় সব গান। পাশাপাশি দর্শকদের অনুরোধের কিছু গানও থাকবে।
এই লাইভ অনুষ্ঠান বিষয়ে নকুল কুমার বিশ্বাস জানিয়েছেন, লাইভ অনুষ্ঠান করে অনেক আনন্দ পাই। লাইভে দর্শকদের বেশি সাড়া পাওয়া যায়। অনুষ্ঠানে আমি আমার জনপ্রিয় গানগুলো গাইবো। গানের পাশাপাশি কথা বলবো আমাদের সঙ্গীত জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্য ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।
সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটি ৩০ মে বুধবার রাত ১২টা ৫ মিনিটে আরটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/রাশা/ওএস/মে ২৯/১২