বিনোদন খবর

নাটক নিয়ে ফিরছেন তারানা হালিম

চার বছর পর নাটকে অভিনয় করেছেন তারানা হালিম। তিন পর্বের ধারাবাহিক নাটক ‘বহুরূপে স্বাধীনতা’ পরিচালনা ও অভিনয়ের মধ্য দিয়ে এই অভিনেত্রী, আইনজীবী ও সাংসদ কয়েক বছর পর মিডিয়াতে ফিরছেন।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নাটকটিতে আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, আরমান পারভেজ মুরাদ, তমালিকা কর্মকার ও তিনজন শিশুশিল্পী কল্প, রাউজাত ও ফারহান।

ইমপ্রেস টেলিফিল্মের বরাতে জানা গেছে, ‘স্বাধীনতা এ প্রজন্মের শিশু-কিশোরদের কাছে কেমনভাবে উঠে এসেছে, আবার সেটা তখনকার প্রজন্মের কাছেই বা কেমন ছিলো, সেরকম একটি গল্প নিয়ে নাটকটি তৈরি হচ্ছে।

বেশ ক’বছর আগে তারানা হালিম সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় একটি নাটক ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। এরপর আর কোনো ধারাবাহিকে অভিনয় করেননি তিনি। তবে ২০০৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষে নিজের পরিচালনায় একটি একক নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হয়। এ নাটকটিই তার অভিনীত এবং পরিচালিত শেষ নাটক বলে জানিয়েছেন তারানা।

ধারাবাহিক ‘বহুরূপে স্বাধীনতা’ নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রাশা/ওএস/এইচবি/মে ১০/১২

| More