বিনোদন খবর

'গানে গানে দেশে দেশে' উপস্থাপনায় আব্দুল হাদী

এবারে সিনিয়র সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী বাংলাভিশনে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান ‘গানে গানে দেশে দেশে’ উপস্থাপনা করছেন। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাহিদ আহমেদ বিল্পব।

অনুষ্ঠান বিষয়ে সৈয়দ আব্দুল হাদী জানিয়েছেন, পৃথিবীর প্রায় দেশেরই গানের একটি স্বর্ণযুগ রয়েছে; যেমনটি রয়েছে আমাদের গানেও। এই ধরনের গান নিয়েই সাজানো অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে আমাদের দেশসহ বিভিন্ন দেশের কালজয়ী গান থাকবে।

নাহিদ আহমেদ বিপ্লব জানিয়েছেন, অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুবীর নন্দী ও ফেরদৌস আরা।

সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে প্রচারিত হবে ‘গানে গানে দেশে দেশে’ অনুষ্ঠানটি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মেহেদী/রাশা/ওএস/এইচবি/মে ০২/১২

| More