বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন চিকিৎসার কারণ দেখিয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লস এঞ্জেলসে চিকিৎসার জন্য যেতে পারেন বলে জানিয়েছে। খবর মিডডে ডটকম-এর।
এই সফরের কারণেই অমিতাভ সেপ্টেম্বর পর্যন্ত নতুন কোনো চুক্তি করছেন না বলে জানা গেছে। বিগ বি-র বরাতে মিডডে বলেছে, তিনি চিকিৎসার উদ্দেশ্যে শিগগিরি লস এঞ্জেলসে যাবেন। এজন্য আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত কোনো সিনেমায় অভিনয়ের জন্য চুক্তি করছেন না তিনি।
একটি সূত্র থেকে জানা গেছে, গত মাসে সিটি হাসপাতালে সিটি স্ক্যান করানোর পরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্রটি আরো জানিয়েছে, ‘আগামী মে-জুলাই মাসে তিনি কিছু মেডিকেল চেকআপ ও প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার জন্য সেখানে যাবেন। এজন্যই তিনি সেপ্টেম্বর পর্যন্ত কোনো সিনেমায় অভিনয় করবেন না।’
গত ফেব্রুয়ারিতে শরীরে অস্ত্রোপচারের পর তিনি এপ্রিল মাসে আবারো ব্যথা অনুভব করেন। যদিও হাসপাতালের চিকিৎসক বলেছেন, এটা ছিলো তাঁর রুটিন চেকআপ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রাশা/ওএস/এইচবি/মে ০২/১২