তাদের বলা হয় বলিউডের সর্বকালের অন্যতম জনপ্রিয় জুটি। ব্যক্তিগত রেষারেষির কারণে এই অমিতাভ বচ্চন-রেখা জুটিই গত কয়েক দশকেরও বেশি সময় ধরে একত্রে পর্দায় হাজির হননি। তবে এবার বিগ বি জানালেন, রেখার সঙ্গে পর্দায় হাজির হতে এখন আর কোনো আপত্তি নেই তার! খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস এর।
এক অনুষ্ঠানে বলিউডি এই সিনিয়র অভিনেতা জানিয়েছেন, ‘যদি কাহিনী সুন্দর এবং আমার পছন্দমতো হয়, তবে সেখানে রেখার সঙ্গে কাজ করতে আমার আপত্তি নেই।’
উল্লেখ্য, সিলসিলা, মি. নটবরলাল, মুকাদ্দার কা সিকান্দার-এর মতো অনেকগুলো সফল সিনেমায় একত্রে অভিনয় করা এই জুটি দীর্ঘ সময় একত্রে কোনো কাজ করেননি। অনেকের মতে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকা এবং পরবর্তীতে ভেঙ্গে যাওয়া নিয়ে দ্ব›দ্ব সৃষ্টি হলে সচেতনভাবেই দু’জন কখনো একত্রে কাজ করেননি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মাহমুদা/এসএন/ওএস/এইচবি/এপ্রিল ৩০/১২