বিনোদন খবর

এখনই বিয়ে নয় : বিবার

বান্ধবী সেলেনা গোমেজকে বিয়ে করার জন্য এখনো নিজেকে যথেষ্ট পরিণত মনে করেন না পপকারকা জাস্টিন বিবার। তিনি আশা করেন, এতে সেলেনা তার ওপরে খুব একটা ক্ষুব্ধ হবেন না। খবর ব্যাং শোবিজ-এর।

একটি ফরাসি পত্রিকাকে দেওয়া প্রশ্নের জবাবে বিবার বলেন, ‘আমি বয়সে খুবই তরুণ। পাঁচ থেকে ১০ বছর পর, একদিন যখন আমার জন্য একজন সঠিক মানুষ পাবো আমি অবশ্যই বাগদান করবো।’

এ কথার পরপরই জাস্টিন তার বান্ধবী সেলেনা সম্পর্কে বলেন, ‘তার মানে এই নয় যে, সেলেনা আমার জন্য উপযুক্ত নারী নন। আমি যদি তাকে একথা বলি তাহলে সে আমাকে খুন করতে উদ্যত হবে।’

সেলেনাও তার এই সম্পর্ক নিয়ে বেশ বিপদে রয়েছেন। লস এঞ্জেলস-এর একটি বাস্কেটবল খেলা দেখতে গিয়ে এই জুটির চুমু খাওয়ার চলে এসেছে পত্রিকায়। সেলেনা জানিয়েছেন, ‘আমার জীবনে এমন বিব্রতকর ঘটনা সম্ভবত আর ঘটেনি।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মাহমুদা/এসএন/ওএস/এইচবি/এপ্রিল ২৮/১২

| More