মডেল অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবার রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট হৈমন্তী চরিত্রে অভিনয় করছেন। হৈমন্তী নামের এই নাটকটি পরিচালনা করছেন নাহিদ বাবু।
পরিচালক নাহিদ জানিয়েছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ঠিক রেখে আমি চেষ্টা করছি এটিকে একটি সমসাময়িক নাটক হিসেবে দর্শকের সামনে উপস্থাপন করার। রবীন্দ্রনাথ এখন জীবিত থাকলে তিনি যেভাবে দেখতেন আমি সেভাবে এটি নির্মাণ করতে চাইছি।’
প্রভা জানিয়েছেন, ‘এখন খুব দেখেশুনে কাজ করছি। এই নাটকের চিত্রনাট্য এবং মূল গল্পটি এর মধ্যে অনেকবার পড়েছি। আশা করছি এটি একটি ভালো কাজ হবে।’
নাহিদ আরো জানিয়েছেন, ‘নাটকের প্রভার বাবা গৌড়িশঙ্কর চরিত্রে অভিনয় করছেন মাসুদ আলি খান এবং অপুর চরিত্রে দেখা যাবে অভিনেতা আবিরকে।’
২৭ এপ্রিল কালিয়াকৈর রাজবাড়ি এবং ২৯ ও ৩০ এপ্রিল রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/ওএস/এইচবি/এপ্রিল ২৬/১২