বিনোদন খবর

সালমানের কাছে টাকার চেয়ে বড় আমির

আমির খানের অনুষ্ঠানকে টেক্কা দেয়ার জন্য লোভনীয় একটি প্রস্তাব স্রেফ বন্ধুত্বের খাতিরে ফিরিয়ে দিলেন সালমান খান। খবর জি’নিউজ-এর।

জি’নিউজ বলেছে, দু’জন দুই মেরুর হওয়ার পরও তাদের গাঢ় বন্ধুত্ব, ভালো একটা উদাহরণ। সাধারণ মানুষ বিশ্বাস করে, সালমান খান ও আমির খানের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব আছে।

আমির খান তার প্রথম টিভি শো এর জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। প্রতিদ্বন্দ্বী একটি টিভি চ্যানেল সালমানকে একটি টিভি শোয়ের প্রস্তাব দিয়েছিলেন, যেন পারফেকশনিস্ট আমিরের চেয়ে তাদের চ্যানেল এগিয়ে থাকে।

কিন্তু সালমান তার বন্ধু আমিরের স্বার্থে এই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। ব্যক্তিগত বন্ধুত্বেও বাইরে পেশাদারী জগতে আমির ও সালমান একসঙ্গে একটি মাত্র সিনেমায় অভিনয় করেছেন।

সূত্রটি জানায়, ছোট পর্দায় অমিতাভ বচ্চন এবং সালমান খানের রিয়েলিটি শো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। অনেক চ্যানেলই তাই তাদের প্রচারণার অংশ হিসেবে তারকাদের টিভি শোয়ের জন্য প্রস্তাব দিচ্ছেন।

আমিরের টিভি শোটি রোববার সকালে একসঙ্গে আটটি টিভি চ্যানেলে আট ভাষায় প্রচার করা হবে।



বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/মাহমুদা/ওএস/এইচবি/এপ্রিল ২৩/১২

| More