বিনোদন খবর

গান নিয়ে আসছেন ঝুমুর

চলচ্চিত্রাভিনেত্রী শাবনূরের বোন ঝুমুরের অভিনয়ে নামার খবরটি নেহায়েত একটি গুজব ছিলো, এতোদিনে সেটি সবাই জেনে গেছেন। তবে ঝুমুর এবারে মিডিয়ায় আসার জন্য কোমর বেঁধে নেমেছেন, এমনটাই জানিয়েছেন গীতিকার শফিক তুহিন।

তুহিন জানিয়েছেন, ‘শেষতক চলচ্চিত্রে দেখা না গেলেও মিডিয়াতে নিজের নাম ঠিকই লেখাচ্ছেন ঝুমুর। আর তার মিডিয়ার পদার্পণ হচ্ছে সঙ্গীতশিল্পী হিসেবে।’

সম্প্রতি নিজের একক অ্যালবামের কাজ শুরু করেছেন ঝুমুর। শফিক তুহিনের কথা সুর ও সঙ্গীতে আসছে তার প্রথম অ্যালবামটি। নাম ঠিক না হওয়া এই অ্যালবামটিতে গান থাকছে আটটি। অস্ট্রেলিয়া প্রবাসী ঝুমুরের এই অ্যালবামটি কোরবানির ঈদের সময়ে বাজারে আনার চিন্তা রয়েছে বলে জানিয়েছেন শফিক তুহিন।


বিডিনিউচটোয়েন্টিফোরডটকম/মেহেদী/রাশা/ওএস/এইচবি/এপ্রিল ২১/১২

| More