বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (এফডিসি)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়। তিনি ১৮ এপ্রিল সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ বিষয়ক একটি চিঠি পাওয়ার কথা গ্লিটজকে জানিয়েছেন।
পীযুষ জানিয়েছেন, ‘আমি এই বিষয়ক চিঠি হাতে পেয়েছি। কাল মন্ত্রণালয়ে যাবো। এরপরই দায়িত্ব নেওয়ার দিন ঠিক করবো।’
পীযুষ বন্দ্যোপাধ্যায় একাধারে মঞ্চকর্মী, অভিনেতা ও সাংস্কৃতিক সংগঠক।
এর আগে ৮ মার্চ এফডিসির ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে সরিয়ে ম. হামিদকে বিটিভির মহাপরিচালক করায় পদটি শুন্য হয়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রাশা/ওএস/এইচবি/এপ্রিল ১৮/১২