বিনোদন খবর

নারী চলচ্চিত্রকর্মীদের প্রশিক্ষণ দেবেন তুরস্কের আসলি

শুধু নারীদের জন্য ৮-১৪ জানুয়ারি ‘চলচ্চিত্র নির্মাণ কর্মশালা’র আয়োজন করা হয়েছে। ‘ওমেন বিহাইন্ড দ্য ক্যামেরা:এম্পাওয়ারমেন্ট অব ওমেন’ স্লোগানকে সামনে রেখে ৭দিন ব্যাপী এই কর্মশালা পরিচালনা করবেন তুরস্কের নারী নির্মাতা, মিডিয়া কর্মী ও লেখক সাইদা আসলি।

আয়োজক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া এর নির্বাহী পরিচালক বিবেশ রায় গ্লিটজকে বলেন, ‘কর্মশালায় চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন বিষয়ের ওপর হাতে কলমে প্রশিক্ষণ দেবেন এবং প্রশিক্ষণ শেষে তার তত্বাবধানে একট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মান করবেন প্রশিক্ষনার্থীরা।’

ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া ৬১/এ, লেক সার্কাস, কলাবাগান (ডলফিন গলি) ধানমন্ডি, ঢাকা এই ঠিকানায় যোগাযোগ করে কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন যে কোনো নারী। ০১৭৩৯১২২০২১ এই নম্বারের যোগাযোগ করেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। 

বাংলাদেশের তুরষ্ক দূতাবাসের বিশেষ সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় সমাপনীতে সাইদা আসলি ‘বিশ্ব চলচ্চিত্রে নারী’ শীর্ষক একটি স্মারক বক্তৃতা প্রদান করবেন। যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/এসএম/জানুয়ারি ০৭/১৩

| More