বিনোদন খবর

'চাইনিজ জোডিয়াক' নিয়ে আসছেন জ্যাকি চ্যান

চীনা অভিনেতা জ্যাকি চ্যান আবারো ফিরে আসছেন ‘অ্যাকশন হিরো’ রূপে; তার অভিনীত নতুন সিনেমা ‘সিজি টুয়েলভ : চাইনিজ জোডিয়াক’ এ। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সিনেমাটিতে বরাবরের মতোই অ্যাকশন দৃশ্যগুলোয় কোন স্টান্টম্যান ব্যবহার না করে, নিজেই অভিনয় করেছেন জ্যাকি। এগুলোর মধ্যে ছিলো একপাল হিংস্র কুকুর এর ধাওয়া খেয়ে দৌড়ানো সহ, অস্ট্রেলিয়ার সুউচ্চ আগ্নেয়গিরি মাউন্ট ইয়াসুর এর মুখ থেকে ভেতরে ঝাঁপিয়ে পড়া।

আগ্নেয়গিরির ঐ দৃশ্যটি নিয়ে জ্যাকি বলেন, ‘আমি যখন আগ্নেয়গিরিটির চূড়ায় পৌঁছাই, আমার মুখ থেকে একটাই শব্দ তখন বেরিয়েছিলো; তা হলো ‘ওয়াও’। এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। আমি এটির ব্যাপারে আগে থেকেই অনেক কিছু পড়েছিলাম; কিন্তু ফুটন্ত লাভায় ফেটে যাওয়া পাথরের ‘বুম বুম’ শব্দ- ওই অভিজ্ঞতা আসলেই তুলনাহীন।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/সাব্বির/এসএন/এসএম/জানুয়ারি ০৩/১২ 

| More