অভিনেত্রী বিদ্যা বালানের জন্মদিন ১ জানুয়ারি, ২০১৩। দিনটি পরিবারের সঙ্গে কাটানোর উদ্দেশ্যে নবপরিণীতা বিদ্যা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তার হানিমুন তাড়াতাড়ি শেষ করে ফিরে এসেছেন মুম্বাই-এ। খবর মিডডের।
সূত্র জানিয়েছে, বছরের বিশেষ দিনগুলো পরিবারের সঙ্গে কাটাতে পছন্দ করেন বিদ্যা। আর সে উদ্দেশ্যেই স্বামী সিদ্ধার্থকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ে ফিরে এসেছেন তিনি। সেই সুযোগে কিছু ফেলে রাখা কাজও শেষ করবেন তিনি।
বিদ্যার এক কাছের বন্ধু এ ব্যাপারে বলেন, ‘১ জানুয়ারি বিদ্যার জন্য বিশেষ একটি দিন, কারণ নববর্ষের সঙ্গে সঙ্গে এদিনটি তার জন্মদিনও। আর তাই দিনটি তিনি তার পরিবারের সঙ্গে কাটাতেই পছন্দ করবেন।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএন/এসএম/জানুয়ারি ০১/১৩