বিনোদন খবর

ক্যান্সার আমার জীবনের শিক্ষক: মনীষা

সম্প্রতি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলিউডি অভিনেত্রী মনীষা কৈলারা। মনীষার মতে অসুখটি তার জীবনে শিক্ষকের ভূমিকা পালন করছে। খবর টিএনএন এর।

এ বলিউডি অভিনেত্রী ক্যান্সার আক্রান্ত অবস্থায় একটি সোসাল নেটওয়ার্কিং সাইটে নিজের মানসিক অবস্থার কথা প্রকাশ করেন। মনীষা বলেন, ‘সব কিছুর বাইরে এ অসুখটি আমার জীবনে বড় ধরনের শিক্ষকের ভূমিকা পালন করছে। অনেক বিষয় যা আগে খেয়াল করতাম না তা এখন আমি পরিষ্কার বুঝতে পারছি।’ তিনি তার আধ্যাত্মিক পথপ্রদর্শককেও ধন্যবাদ দেন। তিনি বলেন, ‘তিনি আমাকে প্রতিটি ক্ষেত্রে নিজেকে গড়ে তোলার শিক্ষা দিয়েছেন। ভয় এবং যন্ত্রণা সহ্য করার ক্ষমতাও পেয়েছি আমি।’

মনীষা আরও বলেন, ‘আমি চেষ্টা করছি এবং সকলের সাহায্য আমাকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করছে। সকলের প্রার্থনা আমাকে সাহায্য করছে। আমি নিজেকে কেমো থেরাপির জন্য প্রস্তুত করছি।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএন/এসএম/ডিসেম্বর ৩১/১২

| More