বিনোদন খবর

৬ বছর পর মৌসুমী-শাবনূর

দেশীয় চলচ্চিত্রের দুই অভিনেত্রী মৌসুমী ও শাবনুর মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালবাসা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয়য়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। এই দুই অভিনেত্রী সর্বশেষ অভিনয় করেছেন আবুল কালাম আজাদ পরিচালিত ‘বিয়াইন সাব’ সিনেমায়।  ২০০৬ সালে কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি।

শাবনূর বলেন, ‘এই পরিচালকের সিনেমাটি দিয়ে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। পরিচালকের প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে। আশা করছি তিনি বেশ যত্ন নিয়েই সিনেমাটি নির্মাণ করবেন। আর মৌসুমীর সঙ্গে কাজ করতে আমার ভালই লাগে।’

মোস্তাফিজুর রহমান মানিক গ্লিটজকে বলেন, ‘২৫ জানুয়ারি থেকে টানা ১০ দিনের শিডিউল নিয়ে মৌসুমী ও শাবনূরের কাজ শেষ করবো। ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবির সবক’টি গান লিখেছেন সুদীপ কুমার দীপ। এর  সংগীত পরিচালক হিসেবে থাকবেন জেকে, আরফিন রুমী ও আহমেদ হুমায়ুন। শচীন কুমার নাগ এর গল্পে সিনেমাটি  প্রযোজনা করছে হালিম কথাচিত্র। সিনেমার  একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/এসএম/ডিসেম্বর ৩১/১২/১২

| More