বিনোদন খবর

গানের বিচারক জয়া আহসান

এবার গানের অনুষ্ঠানের বিচারকের আসনে দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে। ২৮ ডিসেম্বর, শুক্রবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে সংগীতবিষয়ক রিয়ালিটি শো ‘রবি সেরা প্রতিভা’-এ মূল বিচারক ফুয়াদ আল মুক্তাদির ও হৃদয় খানের সঙ্গে অতিথি বিচারক হিসেবে থাকবেন তিনি।

সেরা সংগীত প্রতিভা খুঁজে বের করতেই এই ‘রবি সেরা প্রতিভা’ কর্মসূচি। সরাসরি এবং মোবাইলের ভয়েস আপলোড অডিশনের মাধ্যমে সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির সারা দেশ থেকে ৩০ জন প্রতিভাবান কণ্ঠশিল্পী বাছাই করেছেন।

চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় বিজয়ীরা ফুয়াদের পরবর্তী অ্যালবামে গান গাওয়ার সুযোগ পাবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নাবিলা। প্রযোজনা করছেন আবুল হোসেন খোকন।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/ওএস/ডিসেম্বর ২৭/১২

| More