৩০ ডিসেম্বর, রবিবার গানের দল ‘তারছিঁড়া’র প্রথম গানের আসর হবে। আসরে ‘তারছিঁড়া’ তাদের নতুন তৈরি গান পরিবেশন করবে। অনুষ্ঠানটি উৎসর্গ করা হবে সদ্য নিহত বিশ্বজিৎ দাসের নামে।
গানের আসর করার উদ্দেশ্য শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র সংগ্রহ করা ও নতুন তৈরী করা গান শোনানো। এ বিষয়ে পেশায় সাংবাদিক ও দলটির ম্যানেজার গোলাম রাব্বানি গ্লিটজকে বলেন, ‘মূলত দলটির নতুন কিছু গান শ্রোতাদের শোনানোই উদ্দেশ্য। সেই সঙ্গে আনুষ্ঠানে আগত প্রত্যেক শ্রোতাদের কাছে অনুরোধ করবো, তারা অনুষ্ঠানে আসার সময় যেন দান করার মতো অন্তত একটি করে শীতবস্ত্র নিয়ে আসে। ওই শীতবস্ত্রগুলো ঢাকার বাইরে শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।’
অনুষ্ঠানের রেডিও পার্টনার হিসেবে রয়েছে পিপলস রেডিও, ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে ইষ্টশন এবং এক্সট্রা।
সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬:০০টায় রাজধানীর পরীবাগে, সংস্কৃতি বিকাশ কেন্দ্রে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/তুষার/ওএস/ডিসেম্বর ২৭/১২