বিনোদন খবর

ধূমপান ছাড়ছেন শাহরুখ!

বলিউডি অভিনেতা শাহরুখ খানকে এর আগে জনসম্মুখে ধূমপান করতে দেখা গেলেও জানা গেছে এবার ধূমপান ছাড়ার কথা ভাবছেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

ধূমপায়ী শাহরুখ এর আগে অনেক সময়ই জানিয়েছেন সন্তানরা তার ধূমপানের অভ্যাসটি একদম পছন্দ করে না। বিশেষ করে তার কন্যা সুহানার কাছে এর জন্যে বরাবরই বকা খেতে হয়েছে তাকে।

অবশেষে এবার ধূমপানের অভ্যাস ত্যাগ করা বলিউড অভিনেতাদের তালিকায় নাম লেখাতে যাচ্ছেন শাহরুখ, এমনটাই আশা করছেন এখন সবাই।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএন/এসএম/ডিসেম্বর ২৩/১২

| More