বিনোদন খবর

এ আর রেহমানের নতুন সিঙ্গেল 'ইনফিনিট লাভ'

ভারতীয় সঙ্গীতশিল্পী এ আর রহমান দীর্ঘ ১৫ বছর পর তার একটি একক গান প্রকাশ করেছেন। রিলায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হয়ে প্রকাশিত এই গানটিতে এ আর রহমান বলেছেন কিভাবে ভালোবাসা পারস্পারিক সৌহার্দ্যকে বাড়িয়ে তুলতে পারে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

জানা গেছে, ‘ইনফিনিট লাভ’ নামের সিঙ্গেলটিতে কাজ করার সময় নিজের ভক্তদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন এ আর রেহমান। সীমানাবিহিন পৃথিবী, নিয়তি এবং মনুষ্যত্ব সম্পর্কে সাধারণ মানুষের ভাবনাও জানতে চেয়েছেন তিনি।

গানটি ইতোমধ্যেই বাইরের বিশ্বের মানুষদের নজর কাড়তে সক্ষম হয়েছে, এর মধ্যে রয়েছে ব্রাজিল, অস্ট্রেলিয়া এবং আমেরিকার মতো দেশ।

এ ব্যাপারে এ আর রেহমান বলেন, ‘গানটি আমি পুরো পৃথিবীর মানুষদের কথা ভেবেই তৈরি করেছি। আমি সবসময়ই জানতে চেয়েছি মানুষ কি ধারণার মধ্য দিয়ে জীবনযাপন করে।’

তিনি আরও বলেন, ‘আমি মিস্টার মুকেশ আম্বানি এবং মিসেস নিতা আম্বানিকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই তাদের সমর্থনের জন্য।’

এদিকে রিলায়েন্স ফাউন্ডেশনের প্রধান নিতা আম্বানি বলেন, ‘আমরা খুবই আনন্দিত এ আর রেহমানের সঙ্গে বিশ্ববাসীর কাছে ‘ইনফিনিট লাভ’ এর বার্তা পৌঁছানোর কাজে অংশ নিতে পেরে। রেহমান তার গানের মধ্য দিয়ে বাধাহীন পৃথিবীর এক চেতনা তুলে ধরেছেন, পৃথিবীর সবাইকে একসঙ্গে কাজ করার পথ দেখিয়েছেন।’


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএন/এসএম/ডিসেম্বর ২২/১২

| More