বিনোদন খবর

ক্যাটরিনার ১০ কোটি রুপির পরিবেশনা

‘এক থা টাইগার’ এবং ‘যাব তাক হ্যায় জান’- পর পর দুটি একশো কোটি রুপি আয় করা সিনেমার অভিনেত্রী হিসেবে চলতি বছরটা ভালোভাবেই কাটিয়েছেন ক্যাটরিনা কাইফ। ২০১৩ এর শুরুটাও ভালোই হতে যাচ্ছে এই বলিউডি অভিনেত্রীর; শুধু অ্যাওয়ার্ড শোগুলোতে পারফর্ম করার সুবাদেই পাক্কা ১০ কোটি রুপি পকেটে পুরছেন তিনি। খবর মিডডের।

আসছে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য চারটি বড় বড় অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করবেন ক্যাটরিনা। এর বিনিময়েই ১০ কোটি রুপি আয় করবেন তিনি।

এ ব্যাপারে সূত্র জানিয়েছে, ‘২০১২ এর ব্লকবাস্টার হিট সিনেমাগুলো কেবল ক্যাটরিনার বাজারদরই বাড়িয়ে দেয় নি, অ্যাওয়ার্ড শোগুলোতে তার পারফর্ম করার জন্য ‘চিকনি চামেলি’, ‘ইশক শাভা’- এর মতো নতুন অনেকগুলো গানেরও সৃষ্টি করেছে।’

সামনের অ্যাওয়ার্ড শোগুলোতে পুরষ্কার পান আর না পান, কেবল পারফর্ম্যান্সের জোরেই ক্যাটরিনা এবার তার লাভের খাতা পূর্ণ করবেন- বলিউডজুড়ে এখন শোনা যাচ্ছে এমনই।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/সাব্বির/এসএন/এসএম/ডিসেম্বর ২০/১২

| More