বিনোদন খবর

সবচেয়ে 'স্টাইলিশ' পরিবার 'দি বেকহামস'

বিশ্বের সবচেয়ে স্টাইলিশ পরিবারের খেতাব জয় করল ডেভিড এবং ভিক্টোরিয়া বেকহামের পরিবার। এ দুই সেলেব্রিটি এবং তার চার সন্তানই সবচেয়ে স্টাইলিশ পরিবারের এই খেতাব জয় করেন ব্রিটেনের একটি ওয়েবসাইট টিভিবেট- এর জরিপে। খবর জি নিউজ ব্যুরোর।

কার্দাসিয়ানসদের পিছনে ফেলে টিভিবেটডটকমের এ প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেন বেকহামদের চার সন্তান ব্রুকলিন, রোমিও, ক্রুজ এবং ১৭ মাসের হারপার।

কন্টাকন্টমিউজিক জানায় টিভিবেটডটকমের একজন মুখপাত্র বলেছেন, ‘১৯৯৯ সালে প্রথম যখন ভিক্টোরিয়া এবং ডেভিড ডেট করা শুরু করেন তখন থেকেই তারা স্টাইলিশ জুটি হিসেবে পরিচিত। আর এর প্রভাব তাদের সন্তানদের উপরও পড়েছে।’

হলিউডি জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি এবং তাদের ৬ সন্তান রয়েছেন তৃতীয় স্থানে।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএন/এসএম/ডিসেম্বর ২০/১২

| More