বিনোদন খবর

বিটিভিতে রাজ্জাকের নাটক

দীর্ঘ দিন পর বিটিভিতে প্রচার হতে যাচ্ছে নায়ক রাজ রাজ্জাক অভিনীত নাটক। ‘বিদায় স্টোর’ নামে নাটকটি নির্মাণ করেছেন বি ইউ শুভ। গোলাম রাব্বানির রচনায় এ নাটকে আরো অভিনয় করেছেন রাজ্জাক পুত্র সম্রাট, লাক্স তারকা বিদ্যা সিনহা মীম, ডলি জহুর, সেলিম রেজা, সোহান খান প্রমুখ।

নাটকের গল্প সম্পর্কে গোলাম রাব্বানি বলেন, ‘এ নাটকে কাফনের কাপড় বিক্রেতার চরিত্রে দেখা যাবে রাজ্জাককে। কাফনের কাপড় বিক্রেতা প্রতিদিন তার দোকানে যাবার আগে তার মেয়ের মাথায় হাত রেখে বলেন ‘মা দোয়া করিস আজ যেন বেচা-কেনা ভালো হয়’। কিন্তু বেচা-কেনা ভালো হওয়া মানে বেশি বেশি মানুষের মৃত্যু।’ এমন কাহিনী নিয়েই গড়ে উঠেছে নাটকটি।

নাটকটি বিটিভিতে প্রচারিত হবে ২০ ডিসেম্বর রাত ৯টায়।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/তুষার/এসএম/ডিসেম্বর ১৯/১২

| More