বিনোদন খবর

'দ্য কনসার্ট ফর স্যান্ডি রিলিফ'

বিশ্বের সংগীত জগতের সবচেয়ে বড় আয়োজন করা হয় ১২-১২-১২ তারিখে। ২০১২ সালের ১২ ডিসেম্বর অর্থাৎ ১২-১২-১২ তারিখটি উদ্যাপনের জন্য যুক্তরাষ্ট্রে আয়োজন করা হয় দ্য কনসার্ট ফর স্যান্ডি রিলিফ-এর। বিশ্বের খ্যাতনামা স্টাররা সমবেত হন ওই কনসার্টে। সেখানে তারা হ্যারিকেন স্যান্ডিতে ক্ষতিগ্রস্তদের জন্য উৎসর্গ করেন দিনটি। কনসার্ট থেকে অর্জিত আয় তারা ব্যয় করবেন স্যান্ডিতে ক্ষতিগ্রস্তদের জন্য।
 
‘দ্যা কনসার্ট ফর স্যান্ডি রিলিফ’ টিভি চ্যানেলের পাশাপাশি ইউটিউব, মাইস্পেস, এমটিভিডটকমসহ ৩০টি সাইট সরাসরি প্রচার করে। এতে বিশ্বের ২০০ কোটি মানুষ বা প্রতি তিন জনে একজন কনসার্টটি  দেখার সুযোগ পান। কনসার্টে  অংশ নেন বিশ্বখ্যাত ব্যান্ড রোলিং স্টোনসহ অনেকে।

অনেক হলিউডি তারকাও এতে অংশ নেন। ক্রিস্টেন স্টুয়ার্ট, কেটি হোমস, বেন স্টিলার, অ্যাডাল স্যান্ডলার, স্টিভ বাসেমি, ব্রায়ান উইলিয়ামসসহ পর্দা কাঁপানো অনেক শিল্পী উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/আজিম/এসএম/ডিসেম্বর ১২/১২

| More