হলিউডি অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সাম্প্রতিক চালচলন দেখে এখন অনেকেই ভাবছেন, মা হতে চলেছেন জেনিফার! খবর মিডডের।
জাস্টিন থেরক্সের সঙ্গে বাগদানের পর সম্প্রতি বেভারলি হিলসের ‘বার্নিস রেস্টুরেন্ট’ থেকে বের হবার সময় সোয়েটার দিয়ে নিজের শরীর ঢেকে রাখার চেষ্টারত অবস্থায় সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েন জেনিফার।
জেনিফারের এই রাখঢাক করে চলার ধরন দেখে এখন অনেকেই ভাবছেন মা হতে যাচ্ছেন তিনি। এছাড়াও এক প্রভাবশালী সংবাদমাধ্যম থেকে জানা গেছে আগামী কয়েক সপ্তাহের শিডিউলের সব কাজ আপাতত বন্ধ রেখেছেন জেনিফার।
প্রেমিকের সঙ্গে বাগদানের পরপরই এ ধরনের চালচলনের কারণে জেনিফার মা হতে যাচ্ছেন, এমনটাই ভাবছেন অনেকে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএম/ডিসেম্বর১২/১২