বিনোদন খবর

হারমোনি বিজয়ী কিথ আরবান

অস্ট্রেলিয়ার বিখ্যাত মিউজিক অ্যাওয়ার্ড ন্যাশভিল সিমফোনি হারমোনি পুরস্কারে ভূষিত হলেন কণ্ঠশিল্পী কিথ আরবান। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

কনট্যাক্ট মিউজিক জানিয়েছে, ওই সম্মান প্রাপ্তিকে অভাবনীয় বলে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কিথ।

কিথ বলেন, ‘আমার স্বপ্ন পূরণ হলো। আমি বিশ বছর আগে অস্ট্রেলিয়ায় এসেছি, বেড়ে উঠেছি, আর স্বপ্ন দেখেছি ন্যাশভিল-এ ঠাঁই পাবো একদিন। এমন অর্জনে তাই মনে হচ্ছে, অনেক দেরীতে হলেও স্বপ্ন পূরণ হলো আমার। বেশ সুখকর অনুভুতি এটি।’

৪৮ বছর বয়সি কিথ বতর্মানে ন্যাশভিল শহরে বসবাস করছেন অভিনেত্রী স্ত্রী নিকোল কিডম্যানের সঙ্গে। তার ঠিক আগের দু’বছরে ওই পুরষ্কারটি অর্জন করেছেন টেইলর সুইফট এবং তার আগে ক্যারি আন্ডারউড।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/তুষার/এসএন/এসএম/ডিসেম্বর ১০/১২

| More