কিছুদিন আগেই খুলেছিলেন নিজের নতুন ওয়েবসাইট; এবারে চালু করলেন আইওএস ডিভাইসের জন্য নিজের আস্ত এক অ্যাপলিকেশন! ভক্তদের কাছাকাছি থাকতে অভিনেত্রী মাধুরী দীক্ষিত তাহলে পুরোদস্তুর প্রযুক্তি সচেতনই হয়ে উঠছেন দিনদিন! খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর।
নিজের অফিশিয়াল ওয়েবপেইজ www.madhuridixit-nene.com এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওই অ্যাপলিকেশনটি সম্পর্কে ৪৫ বছর বয়সি এই অভিনেত্রী বলেন, ‘মানুষের কাছে এখন সবসময়ই এরকম একটা না একটা ডিভাইস থাকেই। তাই তাদের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখতে এর চেয়ে ভালো কোনো উপায় হয় না।’
সবধরনের আইওএস ডিভাইস (আইফোন, আইপ্যাড, আইপড) এ এখন থেকে পাওয়া যাবে মাধুরীর নিজের নামের এই অ্যাপলিকেশন। এর মাধ্যমে ওই অভিনেত্রীর ছবি, ভিডিও, অডিওট্র্যাক, সৌন্দর্য এবং ফ্যাশন বিষয়ে তার টিপস সবই ডাউনলোড করতে পারবেন এর ব্যবহারকারীরা। এই অ্যাপলিকেশন শিগগিরই চালু করা হবে অ্যান্ড্রয়েড ফোনগুলোতেও।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/সাব্বির/এসএন/এসএম/ডিসেম্বর ০৫/১২