বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিশ্বব্যাপী গণ সচেতনতা সৃষ্টি ও জনমত গঠনের জন্য সুইজারল্যান্ডের জুরিখে যাচ্ছেন সিনিয়র অভিনেত্রী শম্পা রেজা। প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ওই অনুষ্ঠানটি। এর আগে তিনি লন্ডনে বিজয় দিবসের একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
শম্পা রেজা গ্লিটজকে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সুইজারল্যান্ডের বাংলা ভাষাভাষীসহ বহির্বিশ্বের মানুষকে জানাতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সেখানে আমি গান গাইবো এবং ড.নীলিমা ইব্রাহীমের লেখা গ্রন্থ ‘আমি বীরাঙ্গনা বলছি’ থেকে তৈরি শ্রুতি নাটক পাঠ করবো।’
শম্পা রেজা আরো বলেন, ‘এই অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়ে আমার খুব ভালো লাগছে। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সচেতনতা গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। ১০ ডিসেম্বর আমি ঢাকা ত্যাগ করবো।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/এসএম/ডিসেম্বর ০৪/১২/১২