বিনোদন খবর

রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ডাস্টিন

সম্প্রতি বিশ্বের সাতটি ক্ষেত্রের সাত শিল্পীকে দেশটির সংস্কৃতিতে অবদান রাখার জন্য রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করলো যুক্তরাষ্ট্র সরকার। এদের মধ্যে রয়েছেন হলিউডি অভিনেতা ও পরিচালক ডাস্টিন হফম্যান, কমেডিয়ান এবং উপস্থাপক ডেভিড লেটারম্যান এবং রক ব্যান্ড লেড জেপলিন এর সদস্যরা। ২ ডিসেম্বর এই সম্মাননা প্রদান করা হয় ওয়াশিংটন ডিসি-এর জন এফ কেনেডি সেন্টারে। খবর এনডিটিভির।

 তালিকায় আরো ছিলেন সঙ্গীত শিল্পী বাডি গাই এবং রুশ ব্যালেরিনা নাতালিয়া মাকারোভাও। এই সম্মাননা প্রদান প্রসঙ্গে কেনেডি সেন্টারের চেয়ারম্যান ডেভিড রুবেনস্টেন বলেন, ‘২০১২ এর এই সাত কেনেডি সেন্টার সম্মাননার অধিকারীদের প্রত্যেকেই তাদের অসাধারণ প্রজ্ঞা, প্রতিভা এবং সৃজনশীলতা দিয়ে আমেরিকা এবং পুরো বিশ্বের সাংস্কৃতিক অঙ্গন ব্যাপকভাবে সমৃদ্ধ করেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রপতি বারাক ওবামা এবং ফাস্ট লেডি মিশেল ওবামা। এর আগে সন্ধায় ওই শিল্পীদের সম্মানে হোয়াইট হাউসে একটি ভোজের আয়োজন করা হয়। পুরো আয়োজনটিকে ‘অবিস্মরণীয় এক সন্ধ্যা’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএন/এসএম/ডিসেম্বর ০৩/১২

| More