বিনোদন খবর

স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে ১৩ থেকে ১৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১২তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র’ উৎসব। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে প্রদর্শিত হবে ২৮টি দেশের চলচ্চিত্র। উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রাজধানীর আজিজ সুপার মার্কেটে সংগঠনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে জানানো হয়েছে, এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও চলচ্চিত্র গ্রাহক মিশুক মুনীরের স্মৃতির প্রতি। এবার তারেক মাসুদের নামে একটি চলচ্চিত্র পুরস্কার  প্রদান করা হবে।

অংশগ্রহণকারী দেশসমূহের মধ্যে আছে বেলজিয়াম, পোল্যান্ড, ভারত, নেপাল, যুক্তরাষ্ট্র, পর্তুগাল, শ্রীলংকা, বুরুন্ডি, আফগানিস্তান,যুক্তরাজ্য, আরমেনিয়া,অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সুইডেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, রাশিয়া, ইতালি, পাকিস্তান, তাইওয়ান, জাপান, সিংগাপুর, কানাডা, সার্বিয়া, ত্রিনিদাদ এন্ড টোবাগো।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/এসএম/ডিসেম্বর ০২/১২/১২ 

| More