বিনোদন খবর

বিদ্যার জন্য ঘর সাজাচ্ছেন হবু বর

সারা বলিউড জুড়ে এখন একটাই গুঞ্জন, অভিনেত্রী বিদ্যা বালানকে বিয়ের পর তাকে বরণ করার জন্য নিজের ঘরটি নতুন করে সাজাচ্ছেন হবু বর সিদ্ধার্থ রয় কাপুর। খবর মিডডের।

‘ডার্টি পিকচার’ খ্যাত অভিনেত্রী বিদ্যা বালানের বিয়ের খবর এখন সবারই জানা, নতুন খবর হল হবু বর সিদ্ধার্থ রয় কাপুর তার ভবিষ্যৎ স্ত্রীকে বরণ করার জন্য নিজের জুহুর এপার্টমেন্টটি নতুন করে সাজাচ্ছেন। সমুদ্রের পার্শ্ববর্তী ওই এপার্টমেন্টটি গত বছর বিদ্যাকে উপহার দিয়েছিলেন সিদ্ধার্থ।

সূত্র অনুযায়ী, গত তিন-চারদিন ধরে সিদ্ধার্থকে তার অফিসে পাওয়া যাচ্ছে না এবং সম্প্রতি তাকে দেখা গিয়েছে তাদের সেই এপার্টমেন্টে আসবাবপত্র সাজাতে।

এক সূত্র জানিয়েছে, ‘সিদ্ধার্থ ইতোমধ্যেই ওই এপার্টমেন্টে বসবাস শুরু করে দিয়েছেন, বিয়ের পর সম্ভবত বিদ্যাও তার সঙ্গে ওখানেই থাকবেন।’

তবে যাকে নিয়ে এত মাতামাতি, সেই সিদ্ধার্থ রয় কাপুরকে যখন জিজ্ঞেস করা হল তাদের বিয়ের পরিকল্পনার কথা তিনি হেসে উত্তর দিলেন,‘আশা করি আমার বিয়েতে আমি নিজে আমন্ত্রিত হব!’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএম/নভেম্বর২৮/১২

| More