বিনোদন খবর

মা হচ্ছেন ক্রিস্টেন!

হলিউডি তারকা জুটি রবার্ট প্যাটিনসন এবং ক্রিস্টেন স্টুয়ার্ট তাদের প্রথম সন্তান পৃথিবীতে আনতে যাচ্ছেন! খবর মিডডের।

‘ওকে!’ম্যাগাজিনের এক সূত্র অনুযায়ী ‘দ্যা সান’ জানিয়েছে, রবার্ট প্যাটিনসনের সঙ্গে পুনর্মিলনের পর এবার প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট।

ম্যাগাজিনটি আরও জানায়, অনাগত সন্তানের জন্য ইতোমধ্যেই ‘বিলাসবহুল নার্সারি’র পরিকল্পনা করছেন ওই জুটি, এবং সেই সঙ্গে আরও জানা গিয়েছে তারা চাইছেন তাদের সন্তান ইংল্যান্ডে বড় হোক।

এছাড়াও ‘ওকে!’ ম্যাগাজিন জানিয়েছে অনাগত সন্তানটি জন্ম নেবার আগেই তাদের বিয়েটা সম্পন্ন  করার জন্য রবার্টের কাছে ‘ভিক্ষা’ চাইছেন ক্রিস্টেন!


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/এসএম/নভেম্বর২৮/১২

| More