বিনোদন খবর

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৩২ বছর

১৯৮০ সালের  ২৯ নভেম্বর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রতিষ্ঠা করা হয়েছিলো । এ বছর ৩২ বছরে পদার্পন করবে প্রতিষ্ঠানটি। সাড়ে তিনশ নাট্যদলের কেন্দ্রীয় এই সংগঠন দিনটিকে ‘ফেডারেশন দিবস’ হিসেবে পালন করছে।   দিবসটি উদযাপন উপলক্ষে  বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার বহিরাঙ্গণে ও মূল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী গ্লিটজকে বলেন, ‘ শিল্পকলা একাডেমীর বহিরাঙ্গণে ২৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় ৩২ বছর যাদের অকুন্ঠ সহযোগিতা ও নেতৃত্বে গ্রুপ থিয়েটার ফেডারেশন সাংস্কৃতিক ও জাতীয় অঙ্গণে শক্তিশালী ভূমিকা রেখেছে সেই বিশিষ্ট নাট্যজনদের আলোক প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। মূল মিলনায়তনে রয়েছে বিশিষ্ট শিল্পজনদের শুভেচ্ছা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানমালায় থাকছে একক সঙ্গীত, পুঁথি পাঠ, কাওয়ালী ও নৃত্যানুষ্ঠান।’

সংগীত পরিবেশন করবেন শিল্পী বারী সিদ্দিকী, কনকচাঁপাসহ আরো অনেকে, পুঁথিপাঠ করবেন পরিমল মজুমদার, শিশির রহমান, কাওয়ালী পরিবেশন করবেন সমীর কাওয়াল ও কাউসার কাওয়াল এবং নৃত্যাঞ্চল পরিবেশন করবে নৃত্যানুষ্ঠান।

গ্রুপ থিয়েটার দিবস উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী ও সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী গ্রুপ থিয়েটার ফেডারেশনের গৌরবোজ্জ্বল ৩২ বছরের পথ চলার সকল সহযাত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/এসএম/নভেম্বর ২৬/১১/১২

| More