বিনোদন খবর

শাহরুখ ও সালমান সম্পর্কে আমির

বলিউড টিনসেলের আলোচনার অন্যতম উপকরণ হলো শাহরুখ এবং সালমানের মধ্যকার দ্বন্দ্ব। তবে বলিউডের আরেক খান আমির বরারবরই এসব থেকে নিজেকে দূরে রাখেন। শাহরুখের ‘যাব তাক হ্যায় জান’ এর কয়েকদিন পর সালমানের ‘দাবাং ২’ এবং আমিরের ‘তালাশ’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, আর তাই এ বিষয়ে মুখ খুললেন আমির। খবর জি নিউজ ব্যুরোর।

এ বিষয়ে একটি গণমাধ্যমকে আমির বলেন, ‘বলিউডের তিন খান শাহরুখ, সালমান এবং আমার মধ্যে আমি বরাবরই আমার মনের উপর নির্ভর করেই কাজ করি। অনেকেই মনে করেন আমি অনেক বুদ্ধিমান এবং চিন্তা ভাবনা করে কাজ করি। তাতে কোনো ক্ষতি নেই। তবে আমি সব সিদ্ধান্তই মন থেকে নেই।’

বলিউডে মি. পারফেক্ট খেতাবপ্রাপ্ত আমির আরও বলেন, ‘আমাদের তিন জনের সিনেমাই কিছুদিন বিরতিতে মুক্তি পাচ্ছে। আমি মনে করি মাঝে যেটুকু সময় আছে তা আমাদের জন্য যথেষ্ট। আমি সবসময়ই চাই আমার সিনেমার পাশাপাশি শাহরুখ এবং সালমানের সিনেমাও ব্যবসা সফল হোক।’

বোঝা যায় টিনসেলের হাড্ডাহাড্ডি লড়াই থেকে কিছুটা দূরে থেকে নিজের অবস্থানে টিকে থাকার চেষ্টা করছেন আমির খান।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএম/নভেম্বর ২৪/১২

| More