বিনোদন খবর

ঢাবি ৭ম কেন্দ্রীয় নাট্যোৎসব

‘পৃথিবীর সীমানা আমাদের সৃজন দিগন্ত’-এই প্রতিপাদ্য নিয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ৭ম কেন্দ্রীয় নাট্যোৎসব’ শুরু হবে ২৩ নভেম্বর। নাট্যকলা বিভাগের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ১৩দিন ব্যাপী এই উৎসব শেষ হবে  ৫ডিসেম্বর।

ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুদীপ চক্রবর্তী গি­টজকে বলেন, ‘প্রতিদিন নাটক মঞ্চায়ন হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ২৭ নভেম্বর ইটালির একটি নাট্য দল তাদের নাটক মঞ্চস্থ করবে।’

৩ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ৪ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর নাট্যকলা বিভাগ তাদের নাটক মঞ্চায়ন করবে। উৎসবে ১৭টি দেশী-বিদেশী নাটক মঞ্চস্থ হবে। এর মধ্যে ঢাবি নাট্যকলা বিভাগ ১৪ টি নাটক মঞ্চায়ন করবে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/এসএম/নভেম্বর ২১/১১/১২

| More