বিনোদন খবর

শশী কাপুর অসুস্থ

বলিউডের সিনিয়র অভিনেতা শশী কাপুর সম্প্রতি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। খবর জিনিউজ ব্যুরোর।

১৮ নভেম্বর শশী কাপুরের ফেইসবুক পেজের ব্যবস্থাপক তার ভক্তদের উদ্দেশ্যে লেখেন, ‘শশী কাপুর অসুস্থ। তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

রাজেশ খান্না এবং ইয়াশ চোপড়ার মৃত্যুর পর শশী কাপুরের অসুস্থতার খবরে যারপরনাই উদ্বিগ্ন হয়েছিলো বলিউডের সবাই। তবে পরবর্তীতে শশী কাপুরের ফেইসবুক পেজে আপডেট দেওয়া হয়, অনেকটা সুস্থ হয়ে উঠেছেন এই প্রবীণ অভিনেতা। শশী কাপুরের ফেইসবুক ব্যবস্থাপক লেখেন, ‘তিনি সুস্থ হয়ে উঠছেন...আপনাদের প্রার্থনা কাজে লাগছে...শীঘ্রই সুস্থ হয়ে উঠুন শশীজি!’

৭৪ বছর বয়সি অভিনেতা শশী কাপুর বলিউডের একজন কিংবদন্তী অভিনেতা যিনি এ পর্যন্ত ১১৬ টি সিনেমায় অভিনয় করেছেন।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/জেনিফার/নভেম্বর১৯/১২

| More