বিনোদন খবর

বাংলাদেশ গ্রাম থিয়েটারের ত্রিশ বছর

বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৩ দশক পুর্তি উপলক্ষে সংগঠনটি বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এই আয়োজনের উদ্বোধন হবে ২৩ নভেম্বর ‘বাংলাদেশ গ্রাম থিয়েটার: তিরিশ বছর এবং অতঃপর’ শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে।

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হিমু বলেন, ‘এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের তথ্য ও গবেষণা সম্পাদক ড. লুৎফর রহমান। এর সভাপত্বি করবেন সংগঠনের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ।’

হিমু আরও বলেন, ‘আমরা সারা বছর ধরে প্রতি মাসে একটি করে সেমিনার করবো। এছাড়া বেশ কিছু বর্ণাঢ্য আয়োজনও থাকবে। খুব শিগগিরি আমরা নিজেরা বসে আয়োজনগুলো চূড়ান্ত করবো।’

১৯৮১ সালে সারা দেশের গ্রাম পর্যায়ের নাটকের দলগুলো নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ গ্রাম থিয়েটার। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা আড়াই’শয়ের অধিক।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রাশা/এসএম/নভেম্বর ১৯/১২

| More