বিনোদন খবর

ম্যাডোনার পশ্চাৎদেশের মূল্য ৬০ হাজার ডলার!

নিউ ইয়র্কে বেশ খোলামেলা ভাবে নেচে স্যান্ডি দুর্গতদের জন্য ৬০ হাজার ডলার আয় করলেন ম্যাডোনা। সেখানে নিজের পশ্চাৎদেশ প্রদর্শন করে ওই অর্থ ওঠাতে সক্ষম হন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

একটি গণমাধ্যম জানায়, ৫৮ বছর বয়সি এ পপ তারকা সকলকে স্যান্ডিতে ক্ষতিগ্রস্ত এবং গৃহহারাদের সহায়তায় এগিয়ে আসতে বলেন। স্যান্ডি দুর্গতদের জন্য সকলে মঞ্চে টাকা ছুঁড়ে দেন।

ম্যাডোনা ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে সকলের উদ্দেশ্যে বলেন, ‘আমি স্যান্ডি দুর্গতদের জন্য আমার বিবসনা পশ্চাৎদেশ প্রদর্শন করছি।’

সেখানে উপস্থিত একজন জানান, “এক ব্যক্তি বিশ ডলার ছুঁড়ে মারলে ম্যাডোনা সেটি ফেরত দিয়ে বলেন, ১০০ ডলার চাই। তিনি চিৎকার করে বলেন, ‘আমার পশ্চাৎদেশের মূল্য কি এতোই কম’!”

তবে শেষে সব মিলিয়ে স্যান্ডি দুর্গতদের জন্য ষাট হাজার ডলার একত্র করতে সক্ষম হন এই পপ তারকা।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএন/এসএম/নভেম্বর ১৮/১২

| More