বিনোদন খবর

বিদ্যার বিয়ের প্রস্তুতি

সাইফিনার বিয়ের পর আরও একটি বড় উপলক্ষ অপেক্ষা করছে বলিউডের জন্য। আর তা হলো, বলিউডি অভিনেত্রী বিদ্যা বালান এবং ইউটিভির সিইডি সিদ্ধার্থ রায় কাপুর এর বিয়ে। আসছে ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন এ জুটি! দু’বছরের সম্পর্কের পর ১৮ ডিসেম্বরে গাঁটছড়া বাঁধার সমস্ত প্রস্তুতিও নিয়ে ফেলেছেন তারা। খবর জি নিউজ ব্যুরোর।

ডিজাইনার সব্যসাচী বিদ্যার কনে-সাজের দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। বিদ্যার বিয়ে উপলক্ষ্যে ১৮টি শাড়ি বানাচ্ছেন তিনি। সব্যসাচীর একজন কর্মী এ বিষয়ে মুম্বাই মিররকে জানান, ‘বিদ্যা আমাদের ১৮টি শাড়ি বানাবার অর্ডার দিয়েছেন। এর মধ্যে দু’টি বিয়ের শাড়ি, বাকিগুলো অন্যান্য অনুষ্ঠানের জন্য। তামিল রেওয়াজ অনুযায়ী বিদ্যা সকালে বিয়ে করবেন। বেশিরভাগ শাড়ির কাজই প্রায় শেষ। তবে মাদ্রাজ-সিল্কের ওপর যে শাড়িটি করা হবে সেটি লন্ডন থেকে ফিরে এসে সব্যসাচী নিজে করবেন। ডিসেম্বরের ১ তারিখেই শাড়িগুলো বিদ্যা বালানের হাতে পৌঁছে যাবে।’

ডিসেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা সারার পর ওই বলিউডি জুটি ক্যারাবিয়ান আইল্যান্ডে মধু চন্দ্রিমায় যাবেন বলে জানা গেছে।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএন/এসএম/নভেম্বর ১৫/১২

| More